জসাইউ মার্মা, বান্দরবান»
বান্দরবানে চিম্বুক পাহাড় সারা দেশের একটি পরিচিত নাম। চিম্বুক পাহাড়ে রাস্তার কাছে রয়েছে করে ছোট বড় শত বছরে পুরনো অনেক ম্রো পাড়া।
সুয়ালক ইউনিয়নে ৭নং ওয়ার্ড এলাকার রাস্তার ধারে এমনি একটি পাড়া হেডম্যান পাড়া। বর্তমানে ৩৫টি পরিবার বসবাস করছে। জুমচাষ বিভিন্ন শাকসবজি ও মলমূল চাষাবাদ করে তাদের জীবন চলে। চিম্বুক পাহাড়ের একটি মাত্র প্রধান সড়কের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন যাতায়াত স্থল।
প্রধান সড়ক হতে দেওয়াই হেডম্যান পাড়া পায়ে হেঁটে নামতে সময় লাগে ২৫-৩০মিনিট, পাড়া থেকে রাস্তায় উঠতে সময় লাগে প্রায় ৫০মিনিট। কষ্ট লাঘব দূর করতে চার বছর ধরে রাস্তা চেয়ে রাস্তা মেলেনি বলে জানিয়েছে দেওয়াই হেডম্যান পাড়াবাসিরা।
দেওয়াই হেডম্যান পাড়ার তনসিং ম্রো, কমচং ম্রো, রাওরিং ম্রো, য়াংঙিং ম্রোসহ পাড়াবাসিরা জানায়, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে মাটি ধ্বসে পড়ে কাঁচা রাস্তাটি আরো সরু হয়ে গেছে। খুব পিছলা হওয়ায় ভারী জিনিস নিয়ে উঠতে নামতে বিপদজনক হয়ে উঠে।২০১৭ সাল থেকে এই রাস্তাটি তৈরি করার জন্য ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করেছি। এখনো কোন আশা মেলেনি। বান্দরবানে বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রোদের উন্নয়ন হয়নি।

দেওয়ায় হেডম্যান পাড়া কারবারি লেং সিং ম্রো বলেন, এই চিম্বুক রাস্তা দিয়ে দিনে শত শত গাড়ি যাওয়া আসা করে। আমাদের দুঃখের কথা কেউ শুনে না। প্রতি বছর পাড়ার লোকেরা মিলে মাটি কেটে রাস্তা তৈরি করি। এই রাস্তা ছাড়া আমাদের আর বিকল্প কোন রাস্তা নেই। শুধু আমাদের গ্রাম নই চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো পাড়ার রাস্তাগুলো এখনো মাটি রাস্তায় থেকে গেছে। পাড়ার রাস্তা তৈরি করে দেয়ার জন্য পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর সহায়তা কামনা করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ওরা আমাকে কোন রাস্তা তৈরির ব্যাপারে কোন দরখাস্ত জমা দেয়া হয়নি। বরং আমি নিজেই ওনাদের হয়ে দেওয়াই হেডম্যান পাড়া রাস্তার জন্য উপজেলায় একটি আবেদন করেছি। এই বছরে রাস্তা হচ্ছে কিনা জানতে চাইলে- সামনে এডিবি প্রকল্প আসলে তার পর দেখা যাবে এমনটাই জানিয়েছেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












