ফটিকছড়ি প্রতিনিধি »
“সকলের হাত পরিষ্কার থাক” এ শ্লোগান নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানের মতো সূর্যের হাসি ক্লিনিক,হেয়াকো শাখা পালন করলো বিশ্ব হাত ধোয়া দিবস।
বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমন্ত্রিত বিভিন্ন আলোচক ও সূর্যের হাসির প্যারামেডিকগণ আলোচনা করেন।
ল্যাবরেটরি টেকনোলজিস্ট শংকর চৌধুরীর সঞ্চালনায় অলোচনায় অংশগ্রহণ করেন ডাঃমোঃ হেদায়েত উল্লাহ, ডাঃপলাশ কান্তি শর্মা, ডাঃ জাহিদুল আলম মাসুম, প্যারামেডিক বিভা রাণী দত্ত, তাপসী মান্দা, তোহফা আক্তার, এডমিন উত্তম মালাকার, এসপি মফিজুর রহমান,লিটন দেবনাথ, সিআরও খালেদা আক্তার, ক্লিনিক এইড হাসিনা আক্তার, নাসিমা অাক্তার সহ সাপোর্ট কমিটির সদস্যবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম












