২৬ মার্চ ২০২৬

হেলমেট না পরার অপরাধে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে সড়ক আইন অমান্য করে হেলমেট না পরে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় ১০ জনকে জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯অক্টোবর) সকাল ১১টার দিকে তবল ছড়ি চত্বরে পুলিশ বক্সের সামনে  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্ল্যাহ  এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ,আনসার সদস্য উপস্হিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি  কমিশনার (ভূমি) ওউপজেলা নির্বাহী অফিসার (অ.দা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:হেদায়েত উল্ল্যাহ বলেন,মাটিরাঙ্গা বাজারে হেলমেট ছাড়া মোটরসাইকে চালানোর অপরাধে ২০১৮ সড়ক আইনে ১০ জন চালককে এক হাজার ৫শ’টাকা  জরিমানা করা হয় এবং ভবিষৎতে যেন হেলমেট ছাড়া বের না হয় সর্তক করা হয়।

সড়ক ও পরিবহন আইনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো:হেদায়েত উল্ল্যাহ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন