বাংলাধারা প্রতিবেদক »
দীর্ঘ ১২ দিন পর আবারও করোনশূন্য দেখলো চট্টগ্রামবাসী। এদিন চট্টগ্রামে কোন করোনা রোগী পাওয়া যায়নি। একইসঙ্গে পার হয়েছে মৃত্যুশূন্য একদিন। এর আগে গত ২২ নভেম্বর করোনাশূন্য ছিল চট্টগ্রাম।
শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।












