বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশীতে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ওয়াকিল হোসেন বগা (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) রাতে খুলশী থানার পাহাড়তলী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াকিল হোসেন বগা মোহাম্মদ জাবেদের ছেলে।
খুলশী থানা সূত্রে জানা যায়, পাহাড়তলী কলেজের সামনে হতে তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী এবং চাঁদাবাজ ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগা (২৮)’কে একটি দেশীয় তৈরি সক্রিয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে খুলশী থানায় বিস্ফোরক দ্রব্যের মামলা, বিশেষ ক্ষমতা আইনে মামলা, মারামারি, ডাকাতি মামলা, মাদকদ্রব্য আইনে মামলা সহ সর্বমোট ১৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পুলিশ জানায়, ওয়াকিল খুলশী থানা এলাকার তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












