বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে বেশি দামে সবজি বিক্রির দায়ে ১৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
তিনি জানান, অভিযানকালে দেখা গেছে, বিক্রেতারা সবজির দাম রাখছেন বেশি। মূল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন করার কথা থাকলেও তারা তা মানছেন না। ওজনে কারচুপি করার মতো বিষয়ও নজরে আসে। যার প্রেক্ষিতে ১৫ জন সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মিজান মিয়া, রিমন আহমেদ, আবু জাফর, আজিজ মিয়া, হারাধন দত্ত, মো. জাহিদ, মো. আলমগীর, আব্দুস সবুর, আজম আহমেদ, জয়নাল আবেদীন, নাসির মিয়া, মানিক মিয়া, মিল্টন মিয়া, শরীফ ও মিন্টু।
অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা ও ফিল্ড অফিসার আব্দুল মান্নান সহযোগিতা করেন।
বাংলাধারা/এফএস/এআর












