৩০ মার্চ ২০২৬

২০ হাজার অসহায়কে খাদ্যসামগ্রী দেবে বিসিবি

বাংলাধারা ডেস্ক »

করোনায় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ২০ হাজার মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে বোর্ড।

এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কিমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করেন, মানবিকতার দৃষ্টিকোন থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে জনসাধারণের কি কাজে আসতে পারি সেটা চিন্তা করেই এই সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় মানুষ করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় আমরা খাদ্য বিতরণ করবো। মাসব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে, এটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু করবো।’

উল্লেখ্য, এর আগে বিসিবির চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেন। পরে প্রথম শ্রেণির আরও ৯১ ক্রিকেটাররাও আর্থিক সহায়তা দেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন