বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের ডবলমুরিং থানার ২১টি চেক ডিজঅনার মামলায় পরোয়াভুক্ত আসামি তোফাজ্জল হোসেনকে (৬০) প্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ডিএমপির রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গ্রেফতার তোফাজ্জল হোসেন শেরপুর সদরের চরখার চর এলাকার মণ্ডল বাড়ীর মো. সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন একসময় নগরের হালিশহর রামপুরা আবাসিক এলাকায় থাকতেন। তখন ডবলমুরিং থানার আগ্রাবাদে জীবন বীমা ভবনে মেসার্স চট্টলা বোরিং নামে তার একটি প্রতিষ্ঠান ছিল। সেসময় বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চেক দেন তিনি। এসব চেক ডিজঅনার মামলায় পরোয়াভুক্ত আসামি তোফাজ্জল হোসেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা রামপুরায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বংলাধারা/আরএইচআর












