২৮ মার্চ ২০২৬

২৫ নং রামপুরে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাধারা প্রতিবেদন »

২৫ নং রামপুর ওয়ার্ডে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো চসিক নির্বাচনের ভোটগ্রহণ। সারাদিন ভোটকেন্দ্র ছিল ভোটগ্রহণে সরব।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।

বিকেল ৪টার পরপর কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হবে। পরে সেই ফলাফল চলে যাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। রিটার্নিং কর্মকর্তা সব কেন্দ্রের ফলাফল নিয়ে রাতে বেসরকারিভাবে বিজয়ীর নাম ঘোষণা করবেন জানা গেছে।

রামপুর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গিয়েছে সুষ্ঠু ভোটের পরিবেশ। ভোটাররা জানিয়েছেন এই নির্বাচনের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন  হয়েছে এই ওয়ার্ডে। সারাদিন ভোটকেন্দ্রগুলোতে ছি ভোটারদের উপস্থিতি। কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

ভোট দিতে আসা আয়েশা নাজনীন জানিয়েছেন, খুব সুন্দর ভোটের পরিবেশ রয়েছে। কোন ধরণের সহিংসতা দেখা যায়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।

লাঠি হাতে ভোট দিতে এসেছেন সেলিম কিবিরিয়া। তিনি জানান, সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে নিজের ভোটাধিকার চর্চা করতে পেরেছি। প্রশাসন খুব সুন্দর ভোটের পরিবেশ উপহার দিয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, ২৫ নং রামপুর ওয়ার্ডে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে ফলাফল জানানো হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন