বাংলাধারা প্রতিবেদন >>
লন্ডন, দুবাই ও আবুধাবি রুট বাদে বিমান বাংলাদেশের বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিস বোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পাশাপাশি কুয়েত সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম












