২৬ মার্চ ২০২৬

৪০ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে উষ্ণতা

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৪০ বিজিবি (পলাশপুর জোন) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে পলাশপুর জোনের আওতায় অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে পলাশপুর জোন (৪০ বিজিবি) এর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি ৬০ জন গরীব দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল, লুঙ্গি, স্যান্ডেল, বিস্কুট এবং ব্রেড বিতরণ করেন।

এ সময় পলাশপুর জোন এর সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মোঃ গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান, জোন করণিক মোঃ আলাউদ্দিন, জোনের অন্যান্য পদবীর সদস্য, বিএসসি, আরআইবি, আরআইসি, বিআইপি সদস্য সহ সাংবাদিক উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি, জানান বিজিবি সবসময় পাহাড়ের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন