২১ মার্চ ২০২৬

৬ নোয়াখালী প্রবাসীর মনগড়া কমিটি, একাংশের প্রত্যাখ্যান

আরব আমিরাত প্রতিনিধি »

প্রবাসীদের মাঝে বিশাল একটা অংশ নোয়াখালী জেলা প্রবাসী সবাইকে উপেক্ষা করে জাতীয় নেতাদের ছবি ও নাম ব্যবহার করে নোয়াখালী প্রবাসী ফোরাম নামে মনগড়া কমিটি করে সোস্যাল মিডিয়ায় প্রচার করে যাচ্ছে পাঁচ জন নোয়াখালী প্রবাসী।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে আমিরাতে অবস্থানরত নোয়াখালী জেলার সর্বস্তরের প্রবাসীরা এই মনগড়া কমিটি প্রত্যাখ্যান করেন।

ওই পাঁচ জন নোয়াখালী প্রবাসী রাতের অন্ধকারে রেস্টুরেন্টে বসে ৫ জন মিলে ৬ জনের নামে নোয়াখালী প্রবাসী ফোরাম নামে মনগড়া কমিটি করে সোস্যাল মিডিয়ায় প্রচার করে যাচ্ছে বলে জানা যায়।

প্রবাসীরা অভিযোগ করে বলেন, নোয়াখালীর নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল ও অসৎপন্থা অবলম্বনের উদ্দেশেই রাতের বেলা নিজেরা এই কমিটি গঠন করে। আবার অনেকে বলছেন দীর্ঘদিন সবাইকে সম্মিলিতভাবে নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকাকালীন অযোগ্য ও অসাংগঠনিক লোকেরা নিজেদেরকে নেতা পরিচয় দেওয়ার জন্য এই কমিটি করেছে, কারণ তারা বুঝতে পেরেছে সম্মিলিতভাবে তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি করলে তারা পদ পাবেনা।

এদিকে নোয়াখালী জেলা প্রবাসীরা দাবী করেন, এই মধ্য রাতের কিমিটি বিলুপ্ত করে অনতিবিলম্বে অতীতের সিদ্ধান্ত অনুযায়ী সবার মাতামতের ভিত্তিতে যেন কমিটি গঠন করা হয়।

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী প্রবাসীদের দাবী, ৬ জনের মধ্যে দেশে জামায়াতের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এমন একজনকেও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে যাকে আমিরাতে নব্য বিএনপি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন