১৮ মার্চ ২০২৬

৬ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয়।

নগরের কাট্টলীতে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

এছাড়াও সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন