১৪ মার্চ ২০২৬

৭ কার্য দিবসের মধ্যে আপিল না করলে নুসরাতের খুনিদের ফাঁসি কার্যকর

বাংলাধারা ডেস্ক »  

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করার জন্য সাত কার্য দিবস সময় পাবে।এ সময়ের মধ্যে আপিল না করলে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ডেথ রেফারেন্স শুনানি শেষে ফাঁসির রায় কার্যকর করতে পারবেন ফেনী জেলা প্রশাসক।

বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মামুনুর রশিদ ওই আদেশ দেন।

নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায়ের শেষ অংশে বিচারক মামুনুর রশিদ বলেন, ‘মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দণ্ডিত প্রত্যেককে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দেয়া হলো।’

রায়ে বলা হয়, ‘মৃত্যুদণ্ড সদয় অনুমোদনের জন্য অত্র মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্ট বিভাগে সত্বর প্রেরণ করা হোক।’

রায়ে আরও বলা হয়, আসামিরা চাইলে সাত কার্য দিবসের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে।

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির আদেশ পাওয়া ১৬ জন হলেন-সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ