১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরও ১১২ জনের শরীরে করোনা; মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত  ১ লাখ এক হাজার ১৩১ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭৯ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৭৬ জন ও উপজেলার ৩৬ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৩১ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন