২৬ মার্চ ২০২৬

এইচএসসি ও সমমানের ফল আজ

বাংলাধারা প্রতিবেদন»

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রোববার (১৩ ফেব্রুয়ারি)। এবারও ঘরে বসেই মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। পরে বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনের পর সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হবে।

যেভাবে পাওয়া যাবে এইচএসসি ও সমমানের ফল

বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএসর জন্য ২ টাকা ৬৭ পয়সা (সব চার্জ অন্তর্ভুক্ত) খরচ হবে।

বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএসর জন্য ২ টাকা ৬৭ পয়সা (সব চার্জ অন্তর্ভুক্ত) খরচ হবে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC CTG 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
 
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আর অনলাইনে ফল পেতে যেতে হবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

আরও পড়ুন