৯ নভেম্বর ২০২৬

হাটহাজারীতে ৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ খাঁন বাড়ির বিল থেকে ৮ ফুট দৈর্ঘ্যের এবং ১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

রবিবার (২৬ জুন) সকালে এসআরটিবিডি ও সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে অজগর সাপটি উদ্ধার করা হয়।

হাটহাজারীর রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, অজগর সাপ দেখে স্থানীয়রা জানালে আমরা গিয়ে সাপটি উদ্ধার করি। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগীয় কর্মকর্তা ( ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী, এর নির্দেশনা মোতাবেক স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অজগর সাপটি হাটহাজারী বন বিভাগের আওতায়ধীন গহীন বনে অবমুক্ত করা হয়।

এ সময় এফজি অফিস সহঃআশুতোষ দাশ মিলন কান্তি মন্ডল, মো. আলমগীর কবির চৌধুরী ও এসআরটিবিডি সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন