২২ মার্চ ২০২৬

চট্টগ্রাম জেলার নতুন পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রজ্ঞাপনে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) মো. আব্দুছ ছালাম মন্ডল সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম মারা যাওয়ার পদটি শূন্য হয়ে পড়ে।

প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তাঁর অবস্থানে সরকার নতুন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়।

উল্লেখ্য, ২০০০ সালে খণ্ডকালীন পিপি হিসেবেও দায়িত্ব পালন করেন ইফতেখার সাইমুল চৌধুরী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ