বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পূর্ব শুত্রুতার জেরে মো. জীবন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়তলীর বারো কোয়ার্টারের লেইক এভিনিউ নামে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. জীবন পাহাড়তলী ডেবার পাড় এলাকার মো. নেজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক।
জানা গেছে, বুধবার বিকেলে এলাকার একটি চায়ের দোকান থেকে ডেকে ৫ জন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জীবনকে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।












