বাংলাধারা প্রতিবেদন »
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে হাটহাজারীর এগারো মাইল এলাকায় অবস্থিত ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটির যাবতীয় উৎপাদন কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়।
বুধবার (১৭ জুলাই) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হালদায় বর্জ্য নিঃসরণ: বিদ্যুৎকেন্দ্রকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিপিবিহীন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে স্লাজ অপসারণ করে মরাছড়া খালের মাধ্যমে হালদা নদীতে পতিত হয়ে হালদা দূষণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৭ ধারার আলোকে হাটহাজারীর এগারো মাইল এলাকায় অবস্থিত ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটিপি নির্মাণ সম্পন্ন ও ওয়েল ওয়াটার সেপারেটর কার্যকর না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।
আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












