বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারীতে যানজট নিরসনের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইলিয়াস চৌধুরী লেইন নির্মাণ করেছিল হাটহাজারী পৌরসভা। কালের বিবর্তনে এই রাস্তা অবৈধভাবে দখল করে দোকান বসায় দখলদাররা। অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে তোলা ১২ টি দোকান উচ্ছেদ করে ট্রাফিক বিভাগকে পুরো রাস্তাটি বুঝিয়ে দিয়েছিল উপজলা প্রশাসন। অভিযানের ২৪ ঘন্টা পার না হতেই আবারো ফুটপাত দখল করে একশ্রেণীর সরকারি জায়গা দখল করা ভূমিদস্যু ব্যবসা শুরু করেছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে বাস- মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের অবৈধভাবে বহুতল ভবণ নির্মাণ সামগ্রী সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার উপরে ও যান চলাচল বন্ধ রেখে ২য় তলা ঢালাইয়ের কাজ করছে। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ছাদ ঢালাইয়ের মসলা মিশানো মাল গুলো নষ্ট করে দেয় বাকি কাজের জন্য রাখা সরঞ্জাম গুলো এক ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
এ বিষয়ে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, গতকাল উচ্ছেদের পর দেখা গেল রাস্তা পরিষ্কার। খোলা জায়গা পেয়ে বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের নেতারা ছাদ ঢালাইয়ের জন্য সাধারণ মানুষের যাতায়াতের পথ ও পৌরসভার অর্থায়নে করে দেওয়া ২০লাখ টাকার রাস্তা বন্ধ করে কাজ করছে।
অথচ এই নেতারাই রাস্তা যানজট মুক্ত রাখতে সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে দোষারোপ করে। এক ঘন্টার মধ্যেই আমি নির্মাণ কাজের জন্য রাখা মালগুলো সরিয়ে ফেলার জন্য বলেছি, না হলে পুনরায় এসে আমি নিয়ে যাব।
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন হাটহাজারীর ট্রাফিক বিভাগের টিআইও মোস্তাফিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌরসভার সচিব ও কর্মকর্তারা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












