বাংলাধারা ডেস্ক »
রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ট্রপিকানা টাওয়ার নামের ১৮ তলা ভবনে ১৩ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ শিকদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাদের কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে যান। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি এরশাদ।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












