চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের উচিত সুশৃঙ্খল, সম্প্রীতিময় ও নিরাপদ সমাজ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পবিত্র মাহে রমজানে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। যাতে একজন মানুষও অভুক্ত না থাকে এবং খাদ্যাভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাইলধর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ওমান বিএনপির সহ-সভাপতি নেচার উদ্দিন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন ও আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিক ডিলার, আবু সাদেক, জাহেদুল ইসলাম খান হেলাল, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, মামুন খান, বিএনপি নেতা ফেরদৌস, ইলিয়াছ, আমিন, নিজাম, মান্নান, বাবুল সওদাগর, শফি, নাছির মেম্বার; যুবদল নেতা সৈয়দুল হক, আমিন, মোহাম্মদ খুসরু, শোয়েব, আরিফ, সাগর, সাইফুল, একরাম, তাহের, এরফান, নয়ন, দিদার, জীবন, মারুফ, শাহেদ, মোকারম, ছৈয়দ নুর; উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাসান, সদস্য এরশাদ, রুবেল, নাছির; জেলা ছাত্রদল নেতা ইসমাইল, তারেক রহমান; আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইমরান; বটতলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, হান্নান, তৌহিদ, অনিক, আরিফ, সাকিবসহ প্রমুখ।












