৭ মার্চ ২০২৬

আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট মাদরাসা সমূহ পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(০৫ মার্চ) বৃহস্পতিবার বিকেলে টানেল সংলগ্ন ইকো ডাইন রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে এইচ এম মহিউদ্দীন মনজুরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাওলানা ক্বারী ফোরকান মাহমুদ।

এসময় বক্তারা বলেন, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ইসলামী শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা জরুরি। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা মোকাদ্দেস হোসেন তোরাবী, উপদেষ্টা হাফেজ মোঃ মহিউদ্দীন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম আনোয়ারী, হাফেজ দিদার আহমেদ, হাফেজ মিজানুর রহমান আনোয়ারী, হাফেজ এখলাছুর রহমান, হাফেজ শিহাব উদ্দীন, হাফেজ মাইনুদ্দিন, হাফেজ নেজাম উদ্দীনসহ বিভিন্ন প্রাইভেট মাদরাসার পরিচালক, শিক্ষক, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ