হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে সাড়ে ১০ টার দিকে হাটহাজারী পৌরসদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
জুলি আকতার পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ও পারভীন আকতার দম্পতির কন্যার। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আলতাফ জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা এক কিশোরীর মরদেহ আনা হয়েছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ভিকটিমের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেো। ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।












