৩১ মার্চ ২০২৬

চট্টগ্রামে হামের লক্ষণ নিয়ে ছয় মাসের কম বয়সী শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ দেখা দেওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটি কক্সবাজার থেকে আনা হয়েছিল এবং তার বয়স ছয় মাসের কম ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাম ছিল কি না তা ‘নিশ্চিত’ হওয়া যায়নি। এ জন্য শিশুটির নমুনা পাঠানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল ১০টা পর্যন্ত ৭ জনের হাম ও ১ জনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই সময়ে ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ৭৫ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ