বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ২ নম্বর গেট অংশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্বাস আলী (১৯) ও নগরীর বহদ্দারহাটের মাঝির পাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না (৮)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
একই ঘটনায় আহত রাফি (২২) ও রিফাতকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












