৩১ মার্চ ২০২৬

পটিয়াবাসীর জন্য এমপি সামশুল হকের বিশেষ সতর্কবার্তা

পটিয়া প্রতিনিধি »

পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী পটিয়াবাসীর জন্য জরুরী সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার (২৪ জুলাই) তিন তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে এ সতর্কবার্তা জারি করেন।

স্ট্যাটাসে তিনি , পটিয়াবাসীর উদ্দেশ্য লিখেছেন ,

“আজ আমি পটিয়ার আপামর জনসাধারণের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আশা করবো আপনারা সকলে আমার লেখা গুলো পড়বেন এবং আমার পটিয়ার প্রতিটি মানুষের প্রতি যে সততা ও ভালোবাসা আছে তা এগিয়ে নিতে সাহায্য করবেন।

বেশ কিছু দিন ধরে আমি লক্ষ্য করছি, পটিয়ার বিভিন্ন জায়গায় আমার নাম বিক্রি করে কিছু অসাধু লোক আমার আত্মীয় পরিচয় দিয়ে পটিয়ার মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারিত করার চেষ্টা করছে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় প্রতিমন্ত্রীর সম-মর্যাদায় জাতীয় সংসদে হুইপ নির্বাচিত হয়েছি, সে কারণে আমার প্রায় সময় ঢাকায় অবস্থান করতে হয়, তার মানে এই নয় যে, আমি আপনাদের প্রয়োজন-অপ্রয়োজনে আপনাদের পাশে থাকবো না।

পটিয়া আমার প্রথম পরিচয় এবং আপনারা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। তাই আমি কখনোই চাই না আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হবেন। তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ প্রতারক চক্র আমার স্ত্রী, ছেলে-মেয়ের কথা বলে , ভাই-বোন, আত্মীয় স্বজন এমনকি আমার গান ম্যান,ড্রাইভার, আমার ব্যক্তিগত পিএস, এপিএস ও যদি আপনাদের কাউকে কখনো কোনো কাজ দিবার প্রতিশ্রুতি দিয়ে থাকে তাতে বিশ্বাস করবেন না।

আমার মোবাইল নাম্বার আপনাদের সকলের কাছে রয়েছে আমার কাছ থেকে না জেনে তাদের বিশ্বাস করবেন না। কেননা আমি চাই না বিগত পটিয়ার অতীতের মত আমার কাছের মানুষের দ্বারা আপনারা কোনো ভাবে প্রতারিত হোন। আমার এই বক্তব্যের পরও যদি আপনারা কেউ ইচ্ছা করেই, লোভে পরে তাদের এই প্রতারণার মুখে পড়েন তার দায় ভার আমি নিবো না।

আমি বিনা পয়সায় আমার পটিয়ার লোকজনদের চাকরি দিয়েছি এবং দিচ্ছি প্রয়োজনে অনেকজনকে তাদের কর্মস্থলে যাতায়াতের জন্যে সাহায্য করে থাকি। এত কিছুর পরে ও কেউ যদি টাকার বিনিময়ে চাকরি, কাজ পাবার আশায় কাউকে টাকা দিয়ে থাকেন তাহলে এটা আমার জন্যে দুঃখজনক।

তাছাড়া আপনাদের আমাকে দিয়ে কোনো কাজের জন্যে কেউ টাকা চেয়ে থাকলে আমাকে জানান আমি নিজেই তার বিচার করবো।

আমার আজকে বিস্তারিত এত কিছু লিখার একটাই কারণ আপনারা যাতে কোনভাবে প্রতারিত না হোন। আমাকে যেকোনো সময় আপনারা ফোন দিয়েছেন এবং আমাকে পেয়েছেন, এমন কোনো প্রস্তাব পেলে আমাকে ফোন করে জানাবেন।

আমার এই বার্তা আমি পটিয়ার আনাচে কানাচে সবাইকে জানিয়ে দেয়ার জন্যে আপনাদের কাছে অনুরোধ করছি।”

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন