বাংলাধারা প্রতিবেদন »
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট থেকে যাত্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার পেয়েছে কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে একটি কাপড়ের ব্যাগে স্বর্ণগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিমানবন্দরে টার্মিনাল থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে স্বর্ণ আছে।
তল্লাশির করলে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












