২৩ অক্টোবর ২০২৬

দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

পশ্চিম এশিয়া সংকটে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে বাংলাদেশের জন্য ১ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদনের কথা শুক্রবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের পরিচাক জঁ পেসমে বলেছেন, ‘পশ্চিম এশিয়া সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সেই সঙ্গে সংকুচিত হয়ে আসা আর্থিক খাত বাংলাদেশের অর্থনীতিকে, বিশেষ করে ক্ষুদ্র চাষি এবং দরিদ্র ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর ওপর গভীর প্রভাব ফেলেছে।’

এ প্রকল্প ১৪ লাখ হেক্টর ফসলি জমিতে ধান চাষে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন