২৫ অক্টোবর ২০২৬

ভারী বর্ষণের কারণে শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট

টানা ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের অন্তত তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানিয়েছেন, বৃষ্টির কারণে দুইটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ বিমান অবতরণ করতে পারেনি। তিনটির মধ্যে আবুধাবি থেকে চট্টগ্রাম আসা ‘ইউএস বাংলার বিএস ৩৫০’ ও শারজাহ থেকে চট্টগ্রাম আসা ‘এয়ার এরাবিয়ার জি ৯- ৫২৬ ফ্লাইট’ দুইটি চট্টগ্রাম নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটটি পুনরায় ঢাকায় ফিরে গেছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত বিমানবন্দর দিয়ে এরাইভাল ও ডির্পাচার হওয়া সব ফ্লাইটই স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন