৩১ মার্চ ২০২৬

চবি’র ভর্তি পরীক্ষা ২৬-৩১ অক্টোবর

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

রবিবার (২৮ জুলাই) বিকেল ৩ টায় চবি উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। অন্যান্যদের মধ্যে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস এম আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন