৩১ মার্চ ২০২৬

ছুরিকাঘাতে এমইএস কলেজের ছাত্র আহত, আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ওমরগণি এমইএস কলেজে ভর্তিচ্ছু বোনের সামনেই ছুরিকাঘাত করা হয়েছে আকিব নামের এক শিক্ষার্থীকে। ছুরিকাঘাতে আহত আকিব ওই কলেজের স্নাতকের ছাত্র।

রবিবার(২৮ জুলাই) দুপুর ২ টার দিকে ওমরগণি এমইএস কলেজ চত্ত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে , একাদশ শ্রেণিতে ভর্তি করাতে ছোট বোনকে নিয়ে কলেজে এসেছিলেন আকিব। কলেজে প্রবেশ করতেই ৫/৬ জনের একটি দল অতর্কিত আকিবকে আক্রমণ করে। এসময় হামলাকারীদের ছুরিকাঘাতে আহত হয় আকিব। 

আহত আকিব এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত। আর হামলাকারীরা ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। 

কার্যক্রমকে সামনে রেখে নিজেদের অবস্থান জানান দিতেই এই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এমইএস কলেজ ছাত্রলীগের এক নেতা। তিনি বলেন, এসব নতুন কিছু না। প্রতি বছরই নতুন ব্যাচের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে এই ধরনের ঘটনা ঘটে। 

খুলশী থানার এস. আই মো. নোমান বাংলাধারাকে জানান, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে। 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বাংলাধারাকে জানান, আহত আকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন