২৫ সেপ্টেম্বর ২০২৬

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী, বিডা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রভিত্তিক অর্থনীতির কৌশলগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন