২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) মারা গেছেন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়েছিল। মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকদের বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর আরও তথ্য জানা যাবে।

আরও পড়ুন