৩১ মার্চ ২০২৬

নগরীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত ২, আহত ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কসমোপলিটনের মেয়র গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দু‘জন শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০) জুলাই বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ডা. সাদেকের বাড়ির নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পা ফসকে চারতলা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর একজনকে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলাধারাকে বলেন,‘নিহত দুজনের মধ্যে একজনের আনুমানিক বয়স ৪০ এবং আরেকজনের বয়স ২৫। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।’

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন