৩১ মার্চ ২০২৬

ডেঙ্গুতে নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক নারী উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র। নিহত কোহিনুর আক্তার মালিবাগের এসবি কার্যালয়ে নিযুক্ত ছিলেন।

মালিবাগ এসবি কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোহিনুর রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

সরকারি তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে এক হাজার ৩০০ জনের বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং সোম ও মঙ্গলবার ঢাকা ও বরিশালে এ রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছে এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে সরকার আটজনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন