৩১ মার্চ ২০২৬

স্কুলের নিরাপত্তারক্ষীর হাতে শ্লীলতাহানির শিকার ছাত্রীরা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নিরাপত্তারক্ষী দীপক দে (৪০)। দীপক পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকার ননী গোপালদের ছেলে বলে জানান পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ বলেন, সকালে প্রাক প্রাথমিক শ্রেণির তিন শিক্ষার্থী বিদ্যালয়ে এলে তাদের শ্লীলতাহানি করে বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী দীপক। পরে এ ঘটনায় স্থানীয়রা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

তিনি বলেন, ঘটনার পর স্কুল থেকে পালিয়েছে অভিযুক্ত ব্যক্তি। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

পাঠানতুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বলেন, সকাল ৭টার দিকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। তখন শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তারক্ষী দীপক দে খারাপ আচরণ করে বলে শুনেছি। আমরা বিদ্যালয়ে এসে দীপক দে কে খুঁজে পাইনি। তিনি মোবাইল বন্ধ করে দিয়ে পালিয়েছেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন