৩১ মার্চ ২০২৬

চান্দগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চান্দগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩১ জুলাই) ভোরে পুরাতন চান্দগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি পুরাতন চান্দগাঁও এলাকার নুরুল হকের ছেলে সোলায়মান হোসেন (৪৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ভোর সাড়ে ৬টার দিকে পুরাতন চান্দগাঁও থানার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহন হন সোলায়মান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন