৩১ মার্চ ২০২৬

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি স্থাপনা অপসারণ করা হয়।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় তিনটি স্থাপনা অপসারণ করা হয়। সকলের প্রতি অনুরোধ সরকারি জায়গা দখল করে বিক্রি কিংবা ভাড়া দেয়া থেকে বিরত থাকুন। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে ব্যবসা করার সুযোগ কাউকেই দেয়া হবেনা বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন