চবি প্রতিনিধি »
জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুজব বিরোধী প্রচারণা ও লিফল্যাট বিতরণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার (৩১ জুলাই) দিনব্যাপী কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় চবি শাখার নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর আড়াইটার ট্রেনের শাটলের বিভিন্ন বগিতে ঘুরে ঘুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মূলক লিফলেট বিতরণ করেন এবং গুজবের বিরুদ্ধে সোচ্চার ও দায়িত্ব সচেতন হওয়ার আহবান জানানো হয়।
লিফলেটে বিশ্ববিদ্যালয়ে কেউ গুজব ছড়ালে বা কোন ধরনের অসঙ্গতি দেখা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রয়োজনে ছাত্রলীগ সভাপতি বা সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সহযোগিতা নেওয়ার অনুরোধ জানানো হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, গুজব ও ডেঙ্গুর প্রকোপ নির্মূল হওয়া পর্যন্ত আমাদের গুজব বিরোধী ও মশা নিধন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যেকোনো সামাজিক কাজে ছাত্রলীগ পাশে থাকবে।
এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রায় ৪০০ নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
বাংলাধারা/এফএস/এমআর












