২৯ সেপ্টেম্বর ২০২৬

হালিশহরে কথিত ডিবির ‘ক্যাশিয়ার’ আজগর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় পুলিশের সোর্স ও কথিত ডিবির ‘ক্যাশিয়ার’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আজগর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হালিশহরের বড়পুল মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি পশ্চিম বিভাগের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আজগর হালিশহর, বন্দর ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিজেকে পুলিশের সোর্স ও ডিবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আব্দুর রহিম বলেন, বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আজগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন