বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক আসামীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
রোববার (১৮ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ এহসানুল হক (২৬)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩শ‘ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী এহসানুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












