৩১ মার্চ ২০২৬

গোপন বৈঠক থেকে নগর জামাতের আমিরসহ আটক ১২, অস্ত্র-বিষ্ফোরক উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকার একটি বাসায় গোপন বৈঠক করার সময়মহানগর জামায়াতের নতুন আমীর শাহজাহান চৌধুরীসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় বাসাটি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাদের মধ্যে নগর জামায়াতের আমির ছাড়াও সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ রয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক বাংলাধারাকে জানান, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। বাসাটি থেকে বিপুল পরিমান রামদা, ককটেল এবং বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন