২১ মার্চ ২০২৬

কোতোয়ালীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন বটতলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ জানায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইকবাল হোসেন (৩৮), মোঃ হারুন রশিদ (৩৯) ও মোঃ কায়ছারকে (৩০) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ