১৪ মার্চ ২০২৬

গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাধারা ডেস্ক »

গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর (পাইকপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাওনা চৌরাস্তা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা অপর আরোহী লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।   

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ