১৪ মার্চ ২০২৬

বিএসআরএম স্টীলের ডিভিডেন্ড ঘোষণা

বাংলাধারা প্রতিবেদক »

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টীলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৪.৭৯ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫.৫৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১২.৪৩ টাকা (নেগেটিভ) ।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় স্মরণিকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

২৭ অক্টোবর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ