১৪ মার্চ ২০২৬

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন অ্যাডভোকেট ফরিদ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জজ আদালতের অতিরিক্ত পিপির দায়িত্বে থাকা অ্যাডভোকেট ফরিদুল আলম। অ্যাডভোকেট ফরিদুল আলম বর্তমান পিপি অ্যাডভোকেট মমতাজ আহমদের স্থলাভিষিক্ত হলেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৯৭ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করা অ্যাডভোকেট ফরিদুল আলম ২০০৯ সাল থেকে অতিরিক্ত দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি’র দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও তালিকাভূক্ত আইনজীবী।

কক্সবাজার পৌরসভার লালদদীঘির পশ্চিমপাড়ের থানার পেছনের রোডের বাসিন্দা ও উখিয়া উপজেলার মরহুম আমির হামজার ছেলে অ্যাডভোকেট ফরিদুল আলম বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির নির্বাহি সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান গভর্নিং বডির সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, কক্সবাজার জেলা স্কাউটের কমিশনারও। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়ানো ফরিদুল আলম রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে সবার কাছে পরিচিত।

এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, মানুষের কল্যাণেই শুরু আমার রাজনীতি এখনো মানুষের জন্যই রয়েছে। আইনপেশাতেও সেই ধারা অব্যাহত রেখে আসছি, যা সবাই জানে। পিপি হিসেবেও পূর্বের অবস্থা বিদ্যমান রাখার প্রত্যয় ব্যক্ত করছি। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ