১৪ মার্চ ২০২৬

স্বামীর লাশ গাছে, পুকুরে স্ত্রীর

বাংলাধারা ডেস্ক »

ময়মনসিংহর ফুলবাড়িয়া থেকে স্বামী-স্ত্রী’র লাশ উদ্ধার করছ পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাদানিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশ।

নিহত ঈমান আলী’র (৪৫) লাশ জাম গাছে ঝুলন্ত এবং তার স্ত্রী আকলিমা আক্তার (৪৫) এর লাশ ঘরর সামনে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনূর রহমান জীবন মল্লিক বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কহল লেগেই থাকতো। ধারনা করা হচ্ছে ঈমান আলী তার স্ত্রী’কে মেরে ফাঁসিত ঝুলে আত্মহত্যা করেছে। তাদের ঘরে ৩ ছেলে সন্তান রয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সকালে স্থানীয়রা তাদের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈমান আলী ও তার স্ত্রী আকলিমা আক্তারর লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ