বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদে গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের পাশে লিবার্টি ফার্নিচার নামক একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দীন বাংলাধারাকে বলেন, চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় ওই ফার্নিচারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দুটি ফায়ার স্টেশনের ৫টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তৎক্ষণাৎ জানা যায়নি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












